ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা পর্যায়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হেলাল মাহমুদ শরীফ। অ্যাথলেটিকস পরিষদের সভাপতি লে. কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, অ্যাথলেটিকস পরিষদের সম্পাদক কৃষ্ণ পদ দাস প্রমুখ। প্রতিযোগিতায় জেলার তিনটি উপজেলার দুই শতাধিক খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে।