প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী প্রতিযোগিতায় ছিল হাটে হাঁড়ি ভাঙা, মোরগযুদ্ধ, দৌড়, নাচ, ফুটবল ও ক্রিকেট খেলা। ছিল কবিতা আবৃত্তি, গান, যেমন খুশি তেমন সাজ। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক এইচ এম মঞ্জুরুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী। বক্তব্য দেন প্রাণ-আরএফএল গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মানবসম্পদ) মো. ফারুক হোসাইন, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) এহসানুল হাবিব, প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের অধ্যক্ষ রাশেদুল আনোয়ার। প্রতিযোগিতায় ৭৬ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি|