প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা বেজিডাঙ্গা কাজী আমেনা ওয়াহেদ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে এর সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ কে এম আহাদুল হাসান আহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলফাডাঙ্গা কৃষক লীগের আহ্বায়ক মো. সোলায়মান আহম্মেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ কোবাদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মাসুদ প্রমুখ।