ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা-১০ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপস ও বিশেষ অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) এলিয়াছ হোসেন উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক৷ এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
বিজ্ঞপ্তি