ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতার। প্রধান শিক্ষক কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হোসনে আরা ও ছায়ারুন বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মঈন উদ্দিন, সিরাজুল ইসলাম ও মাসুক আহমদ।