প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল ৪৪তম গ্রীষ্মকালীন আন্তবিদ্যালয় ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলার মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়। ইউএনও শাহেদ পারভেজ এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার ও একাডেমিক সুপারভাইজার শাহ মো. মাহমুদুন্নবী। ফুটবল খেলায় উপজেলার ২৪টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেবে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|