ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর পুলিশ লাইনস স্কুল ও কলেজে গতকাল বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় নিজেদের মাঠে মশাল প্রজ্বালন, বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুক। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আবদুর রাজ্জাক। কলেজের অধ্যক্ষ কে এম জালাল উদ্দীন আকবরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিচালনা কমিটির সদস্য কে এ এইচ ফকরুল আনাম, দিলশাদ ইসলাম, তুহিন আফরোজ প্রমুখ বক্তব্য দেন।