প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় অবস্থিত গ্লোরি চাইল্ড হোমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চাইল্ড হোমের নিজস্ব মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। চাইল্ড হোমের অধ্যক্ষ গোপাল চন্দ্র প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা খেলাঘরের সভাপতি আলতাফ মাহমুদ, নারী নেত্রী আনোয়ারা নূরুন্নবী প্রমুখ। পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।