ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার আলতাজের রহমান সড়কের পাশে কুয়েত সাহায্যপুষ্ট আনাস বিন মালেক (রা.) ইসলামিক কমপ্লেক্সের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল হোসেন, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, পৌরসভার সাবেক কাউন্সিলর বশির আহমেদ, কমপ্লেক্সের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস প্রমুখ। প্রায় ১২টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভোলা প্রতিনিধি|