প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা ও ক্রীড়া উপকমিটি এবং শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। সকাল ১০টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, খেলাধুলা ও ক্রীড়া উপকমিটির সভাপতি এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার, সেন্টার অব অ্যাক্সেলেনসের পরিচালক মো. আখতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।