প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নীলফামারী জোনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার নীলফামারী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম। বিকেলে স্টেডিয়াম মাঠে রাকাব নীলফামারী জোনাল ব্যবস্থাপক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও ব্যাংকের নীলফামারী জোনে কর্মরত বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সম্পাদক ও রাকাব নীলফামারী শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ওই ক্রীড়া প্রতিযোগিতায় রাকাব নীলফামারী জোনের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।