প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা প্রশাসক এ বি এম আজাদ। প্রধান শিক্ষক রোখসানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভব শঙ্কর রায়, প্রকৌশলী নবিউল ইসলাম, জেলা তথ্য অফিসার নুরন্নবী খন্দকার প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।