প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল পাইলট উচ্চবিদ্যালয় খেলার মাঠে গতকাল বৃহস্পতিবার আন্তপ্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইউএনও রাবেয়া আকতার। প্রধান অতিথি ছিলেন তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ছাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহানারা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম শেখ প্রমুখ।