ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার ফলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে বালিশ নিক্ষেপ, বিস্কুট দৌড়, হাঁড়িভাঙাসহ ১২ ধরনের খেলায় শতাধিক ছাত্রী অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদুল আলম। শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে সহকারী শিক্ষক রাশেদ আহমেদ, ফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এরপর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি|