ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌরশহরে অবস্থিত নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান। বিশেষ অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম, পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আবদুল হাকিম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, সাবেক কমান্ডার গাজী আবদুস সালাম ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক প্রমুখ।