প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের বাকচান্দা আবদুস সামাদ একাডেমির ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা উদ্বোধন করেন সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, অধ্যক্ষ আবুল মনসুর, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আবুল কাশেম, গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বদিউল আলম প্রমুখ।