ক্রীড়াব্যক্তিত্বদের সম্মাননা দিল পল্লীমা সংসদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক উন্নয়নমূলক সংগঠন পল্লীমা সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার জাতীয় পর্যায়ের ক্রীড়াব্যক্তিত্ব ও সংগঠকদের সম্মাননা দেওয়া হয়েছে। পল্লীমা সংসদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ক্রীড়াবিদ ও সংগঠকদের সম্মাননা সূচক ক্রেস্ট ও পল্লীমা সংসদের ৫০ বছরের লোগোসংবলিত উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, দাবার বিভিন্ন সময়ের খেলোয়াড়দের এবং সংগঠক হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শান্ত পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন।