প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া ক্রিকেট একাডেমির সদস্যদের মাঝে ক্রীড়াসামাগ্রী বিতরণ করেছে কিংস্টন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। ক্রীড়াসামগ্রী বিতরণ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কিংস্টন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, কিংস্টন কনসালটেন্সির চেয়ারম্যান ডা. নাজিয়া আফরিন তাহি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাম্পায়ার মো. আরিফুল হক, চকরিয়া ক্রিকেট একাডেমির কোচ নূর মো. মামুন, ক্রিকেট একাডেমির পরিচালক মোস্তফা কামাল, মো. নোবেল ও কফিল উদ্দিন।