প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের আটোয়ারীতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। গতকাল বুধবার সকালে এ উপলক্ষে আটোয়ারী পাইলট উচ্চবিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থা কমিটির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আটোয়ারী উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের পঞ্চগড় জেলার সভাপতি আবদুল মজিদ প্রমুখ। সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলার ২৮টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পঞ্চগড় প্রতিনিধি|