ক্রীড়া উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৈশোরে শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এ স্লোগান নিয়ে বাগমারা ব্র্যাকের এডিপি কর্মসূচির উদ্যোগে বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার কাচারী কোয়ালীপাড়া উচ্চবিদ্যালয় মাঠে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম। প্রতিযোগিতায় কিশোর-কিশোরীদের জন্য আলাদা ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।