প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল রোববার শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শরীয়তপুর প্রতিনিধি