ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটায় জোহরা কাদির উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহম্মেদ। বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া আধা সরকারি পত্র ও পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসার বেঞ্চ নির্মাণ করার জন্য জেলা প্রশাসক ৫০ হাজার টাকা ও শহীদ মিনার নির্মাণ করার জন্য বেসরকারি সংস্থা এসডিএস ২৫ হাজার টাকা প্রদান করে।