ক্রীড়া পরিষদ ভবনে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানা এলাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে চুরি হয়েছে। চোরের দল একটি কক্ষের দরজা ভেঙে সেখান থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটার মধ্যে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে ক্রীড়া পরিষদ ভবনের নবম তলায় গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা দেখতে পান, ওই তলার একটি কক্ষের দরজার তালা ও ভেতরের তালা ভাঙা। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও তছনছ অবস্থায় পড়ে আছে। পরে খবর দেওয়া হলে পুলিশ সেখানে গিয়ে প্রাথমিক তদন্তে এটি চুরির ঘটনা বলে নিশ্চিত হয়। পল্টন থানার এসআই হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় বিকেলে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল আহমেদ মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে চুরির মামলা করেন।