ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএইউএসটি) গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য নাসিম আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন রেজিস্ট্রার মোয়াজ্জম হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন প্রক্টর মেজর (অব.) মিজানুর রহমান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা আশরাফুল ইসলাম জানান, ১৫টি খেলা নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দুই শতাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষ হবে ২৮ মে।