প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে গতকাল সোমবার আলফাডাঙ্গা কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কলেজ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। এর আগের দিন সকালে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। সমাপনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অধ্যক্ষ মোরশেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বাশার প্রমুখ।