প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মো. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ আবুল খায়ের। প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন ও মাওলানা ভাসানী হল রানারআপ হয়েছে। ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন ও জাহানারা ইমাম হল রানারআপ হয়েছে। ছাত্রদের মধ্যে মাহফুজুল হক ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও মাহমুদুর রহমান ১৬ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন। ছাত্রীদের মধ্যে শারমিন সুলতানা ১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও সাবরিনা রহমান ১৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন। দ্রুততম মানব হয়েছেন মাহমুদুর ও সাবরিনা দ্রুততম মানবী।