প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শনিবার অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাতটায় ক্লাব প্রাঙ্গণে সপ্তাহব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্লাবের সভাপতি ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম। প্রতিযোগিতায় দাবা, ক্যারম একক ও দ্বৈত, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, ব্রিজসহ (তাস) বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ক্লাবের প্রায় এক শ সদস্য অংশ নেবেন বলে জানান ক্লাবের ক্রীড়া সম্পাদক নুরুল হাসান।