ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কামরুন্নাহার চৌধুরী। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম প্রমুখ। পরে পায়রা উড়িয়ে আমন্ত্রিত অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মশাল জ্বালায় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রুহিন আহম্মেদ।