প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বজলুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ রঞ্জন তালুকদার। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি