ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ দেহ সুস্থ মন’—এ আহ্বান নিয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফরিদপুর অঞ্চলের আন্তজেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মোশারফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমুখ। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহাজাদী বেগম বলেন, আটটি ইভেন্টে গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলার মহিলা ক্রীড়াবিদেরা এতে অংশ নেন।