প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া কর্মসূচি ২০১৬-১৭ এর আওতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক দেবািশস সরদার, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. খালিদ জাহাঙ্গীর প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা