প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফকির আবদুল জব্বার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সাংসদ কামরুন্নাহার চৌধুরী লাভলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা মো. আবুল কালাম আজাদ, দৌলতদিয়ার ফকির আবদুল জব্বার কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন আহম্মেদ প্রমুখ। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি