ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুর সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু। উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক আনোয়ারা নুরন্নবী। উদ্বোধনী অনুষ্ঠানের পর শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা।