ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জের হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সাংসদ সালমা ইসলাম। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল, আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান প্রমুখ।