ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বিরল পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এ ছাড়া এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাও দেওয়া হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সবুজার সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান প্রমুখ।