ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মধুগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন ও সাহিত্য-সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। জেলা প্রশাসক ও মধুগ্রাম কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি গাজী আবদুল হাদী। উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য খান সাকুর উদ্দিন, স ম খলিলুর রহমান ও মো. আব্দুর রউফ। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আমিনুর রহমান।