ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল রোববার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম ইস্রাফিল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সেলিম উদ্দীন খান প্রমুখ। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।