প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ সালমা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন, উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, জেলা পরিষদের সদস্য মাহমুদা আক্তার, নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ সাইদুর রহমান প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি