ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার খাগরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ছাড়াও তোফায়েল হোসেন, খ. ম. কামরুজ্জামান প্রমুখ। পাবনা অফিস