ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গত মঙ্গলবার সন্ধ্যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম। কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লায়ন মো. রেয়াজুল আলম। বক্তব্য দেন সাবেক মেয়র আখতার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ মো. মশিউর রহমান ও সহকারী শিক্ষিকা বেনতুল শান বিনু।