প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবু মোহাম্মদ সুবিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, আগলা ইউপির চেয়ারম্যান আবেদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।