ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিকেলে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেসিসির কাউন্সিলর ওয়াহিদুর রহমান, প্যানেল মেয়র রুমা খাতুন, কাউন্সিলর মো. মাহবুব কায়সার, সংরক্ষিত আসনের কাউন্সিলর আনজিরা খাতুন, রোকেয়া ফারুক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন কমিটির আহ্বায়ক ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।