ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ লোটাস কলেজিয়েট স্কুলের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বুধবার বিকেলে শেষ হয়েছে। বিদ্যালয়ের পরিচালক গোলাপ আলী শেখের সভাপতিত্বে গতকাল শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কেরামত আলী প্রামাণিক, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।