প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত শনিবার সন্ধ্যায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন ফোকাস বাংলা নিউজের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, আইনজীবী মো. মজিবুর রহমান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েদ খোন্দকার, জাতীয় সাংবাদিক সংস্থার গৌরনদী ইউনিটির সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক শামীম মীর। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি