ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) গতকাল রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দিন। পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) ও পরিচালক (ছাত্রকল্যাণ) কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক (ছাত্রকল্যাণ) গণেশ চন্দ্র সাহা। বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) মোছা. কামরুন নাহার জানান, অনুষ্ঠানে ৩১টি ইভেন্টে খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।