প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। পুলিশ সুপার মো. জাকির হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, রংপুর রেঞ্জের ডিআইজির স্ত্রী শারমিন আক্তার, অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ ও চৌধুরী মঞ্জুরুল কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিভিল সার্জন আব্দুর রশীদ, লালমনিহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম, ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।