ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কলারছড়া আইডিয়াল উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন খেলায় অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুলতান আহাম্মেদ, বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবদুস সাত্তার প্রমুখ।