ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের সৃজন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন-অর-রশীদ। সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিন ডলির সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় আরও বক্তৃতা করেন প্রতিষ্ঠানের পরিচালক এনাম আহমদ ও মোত্তাকীন রহমান চৌধুরী, সহকারী শিক্ষক দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ। বিকেলে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক জোবেদা আক্তার ও এলিজা বেগম। সুনামগঞ্জ অফিস