ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের সখীপুরে হাজী শরীয়তউল্লাহ কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবুল বাশার আল আজাদ। প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর ২ আসনের সাংসদ কর্নেল (অব.) শওকত আলী। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। এ সময় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। কলেজের একাদশ শ্রেণির ৪০০ শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ করা হয়। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহম্মেদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সখীপুর ইউপির চেয়ারম্যান মানিক সরদার।