প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ উপজেলা সদরে গতকাল শনিবার নতুন বসতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকাল নয়টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বেলা দুইটার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক সভাপতি সামছুল হক, সমাজসেবক হাবিবুল মোমেন, ঢাকার বদরুননেছা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ফজলুল হক, কমিটির সহসভাপতি সাইদুর রহমান খান, প্রধান শিক্ষক শাহানা আক্তার প্রমুখ।
মানিকগঞ্জ প্রতিনিধি